চাঁদপুরের রাস্তাঘাটের বেহাল পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তার অবস্থা যদি এমন হয় জনগণ ধর্মঘটের ডাক দিবে এটাই স্বাভাবিক। রাস্তার অবস্থা দেখে দায়িত্বে অবহেলার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম ও কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিনকে কারণ দর্শাতে বলেন তিনি।
সব সড়ক চলাচলের উপযুক্ত করার লক্ষ্য নিয়ে নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসাবে শুক্রবার দুপুরে কুমিল্লার গৌরিপুর ও চাঁদপুরের মতলব-পেন্নাই সড়ক পরিদর্শন করেন যোগাযোগ মন্ত্রী। ঈদের পূর্বে তিনি সকল সড়ক পরিদর্শন করার কথা রয়েছে ।
মন্ত্রী দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন ।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
