মোঃনাজমুল হাসান বাঁধন ॥ মহিলা আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুরে কলেজের অধ্যক্ষ শাহিন সুলাতান ফেন্সি খুনের ঘটনায় প্রধান আসামি, তার স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলামের দুই দিনের রিমা- মঞ্জুর করেছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (৬ জুন) দুপুর ১টায় মামলার গ্রেফতারকৃত প্রধান আসামী অ্যডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতে উভয় আসামীর ৫ দিন করে রিমান্ডের আবেদন করলেও বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ শুধুমাত্র প্রধান আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামমলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, ৫ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত প্রধান আসামীর ২দিনের মঞ্জুর করেন। কিন্তু আদেশের কপি তিনি এখনো হাতে পাননি। আদেশ কপি পেলেই রিমান্ড কার্যক্রম শুরু করবেন। বর্তমানে উভয় আসামী জেলা কারাগারে রয়েছেন। অপরদিকে নিহত শাহিন সুলতানা ফেন্সির প্রথম নামাজে জানাযা বাদ আছর শহরের ১৩নং ওয়ার্ড বাহের খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারীসহ আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ গ্রহন করেন। নিহতের বড় ভাই ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নঈমুদ্দিন খান জানান, রাত ১০টায় (তারাবীহর নামাজের পর) মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ওই স্কুল সংলগ্ন মৈশাদী খান বাড়ির (নিহত ফেন্সিদের পুরাণ বাড়ি) পরিবারিক কবরস্থানে তাঁর মরহুম বাবা-মায়ের কবরের পাশে তাঁর লাশ দাফন করা হবে। গত সোমবার (৪ জুন) দিনগত রাত ১০টার দিকে শহরের ষোলঘর পাকা মসজিদের দক্ষিণ পাশে নিজ বাসভবনে খুন হন শাহিন সুলতানা ফেন্সি। ঘটনার পরেই তার স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও সতিন জুলেখা বেগমকে পুলিশ আটক করেন। মঙ্গলবার (৫জুন) বিকেলে নিহতের ছোট ভাই ফোরকান উদ্দিন খান ৪জনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। ফেন্সি জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- স্ত্রী খুনের অভিযোগে অ্যাডভোকেট জহিরুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
