জেলার হাইমচর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন স্বামী আমান উল্লাহ (৩৫)।
নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সোমবার রাতে আত্মহত্যা করেন তিনি।
আমান উপজেলার মহজমপুর গ্রামের আমীর হোসেনের ছেলে। তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে কাথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে ঘর থেকে বের করে দেয় আমান। পরে স্ত্রী রাতে অন্য ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে আড়ার সঙ্গে ঝুলন্ত লাশ দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলেও জানিয়েছেন এসআই।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাইমচর
- /
- স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
আরও সংবাদ
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
হাইমচরে ৭ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যা করে নিজের…
চাঁদপুরের হাইমচরে নিজ স্বামীর হাতে খুন হয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। রবিবার (২৩... বিস্তারিত
নিখোঁজের চার দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামের এক... বিস্তারিত
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা আটক
চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে আটক করেছে পুলিশ।... বিস্তারিত
মানবসেবায় চাঁদপুরের ফিরোজ হাসান
অসংখ্য তরুণ সমাজের নানা প্রান্তে কাজ করে যাচ্ছেন সমাজ পরিবর্তনের প্রত্যয়ে। তাদেরই একজন... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

