
স্টফ রিপোর্টার ॥
বিপুল আনন্দ উৎসাহ ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের পরিচিত স্বপ্নকুড়ি সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের আনন্দ ভ্রমন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী শুক্রবার দিনব্যাপী চাঁদপুর বড় ষ্টেশন মূল হেড সংলগ্ন মেঘনা বালিরচরে এ আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়। ঐ দিন সকালে শহরের মুখার্জী ঘাট এলাকা থেকে নৌ-যানে সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খি সহ প্রায় দেড় শতাধিক সদস্য নিয়ে এই আনন্দ ভ্রমনের যাত্রা করে। সকাল ১০টায় ভ্রমন স্থানে পৌছে সকল সদস্যরা তাদের ক্লান্তি দূর করে যার যার মতো করে স্থানটির মনোরম পরিবেশ ও নদীর পাড়ে খোলামেলা পরিবেশ দেখে সকলেই উপভোগ করতে নেমে পড়ে। এরপর সকাল ১১টায় ক্রীড়া প্রতিযোগীতার পূর্বে সংগঠনের উপদেষ্ঠা ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নকুড়ি সংগঠনের চেয়ারম্যান এস.এম. মোঃ শাহ আলম রবিন। আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাত সভানেত্রী সুলতানা আক্তার সেতু, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মুন্না, সহ-সভাপতি আবু ইউছুফ টিটু সহ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর সকল সদস্যদের নিয়ে বিভিন্ন খেলার ইভেন্ট শুরু করা হয়। এর মধ্যে শিশুদের বেলুন ফুটানো প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেন নুপুর, ২য় তাছফিক, ৩য় জিনিয়া ইসলাম মেঘা, ২০০ মিটার দৌড় প্রতিযোগীতা (বালক) ১ম তামিম, ২য় জিহাদ, ৩য় নাজিম, ২০০ মিটার দৌড় প্রতিযোগীতা (বালিকা) ১ম সুমাইয়া, ২য় আরবী, ৩য় সুমাইয়া, মহিলাদের চেয়ার দখল প্রতিযোগীতায় ১ম স্বপ্না কামাল, ২য় পপি আক্তার, ৩য় মুনিয়া, ছেলেদের বালিশ খেলায় ১ম মোস্তাফিজুর রহমান সাজিদ, ২য় মেহরাজ, ৩য় নেয়ামত উল্যাহ, মহিলাদের বালিশ খেলায় ১ম ফাতেমা আক্তার দীপা, ২য় জুয়েলা বেগম, ৩য় তাছলিমা বেগম, মহিলাদের হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগীতায় ১ম স্বপ্না কামাল, ২য় তাছলিমা বেগম, ৩য় মারজান, ৪র্থ ফাতেমা আক্তার দীপা। খেলা শেষে দুপুরে মদাহ্ন ভোজের পরে স্বপ্নকুড়ি সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পপি, লিয়ন, নুপুর, লিজা, সেকান্তর, জুয়েলা বেগম মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই আয়োজন দেখে ভ্রমন পিপাসু সকল সদস্য আনন্দে মেতে উঠে এবং তারাও নাচে অংশগ্রহন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ মফিজুল ইসলাম পাটওয়ারী ও আব্দুল কাদের প্রধানীয়া, সফিউল্যাহ হায়দার, ফাতেমা আক্তার দীপা, লিয়া। পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যায় সকল আয়োজন সুন্দর ভাবে সম্পন্ন করায় ভ্রমন পিপাসুরা আয়োজকদের ধন্যবাদ জানান। সন্ধ্যা ৬টায় সকলকে নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে নৌ-যোগে রওয়ানা করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
