
চাঁদপুর নিউজ রিপোর্ট
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি আজ মঙ্গলবার চাঁদপুর সফরে আসছেন। তিনি সকাল ১০টায় পাগলা থেকে নৌ-পথে রওনা হয়ে বেলা ১২টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে উপস্থিত হবেন। এখানে তিনি নবনির্মিত বাংলাদেশ কোস্টগার্ডের অবকাঠামো উন্নয়ন উদ্বোধন করবেন। পরে মন্ত্রী সিজি স্টেশন চাঁদপুরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে একই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি, ফরিগঞ্জের এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
