স্টাফ রিপোর্টারবিয়ের এক বছর না যেতেই স্বামীর ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কাপড়-চোপড় নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। চাঁদপুর শহরের পুরাণবাজার ব্রিজের গোড়ায় এক ভাড়াটিয়া বাড়িতে সম্প্রতি এ ঘটনাটি ঘটে। অসহায় স্বামী মিন্টু আখন্দ স্ত্রী আকলিমার খোঁজ পেতে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং ১৯৭, তারিখ ৫-১২-২০১৭।
মিন্টুর মা নার্গিস বেগম জানান, স্বামী-সন্তান নিয়ে তিনি পুরাণবাজার ব্রিজের গোড়ায় ডিগ্রি কলেজের পেছনে ভাড়া বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। তার ছেলে মিন্টু আখন্দ আটোবাইক চালক। পারিবারিকভাবে শাহরাস্তি থানার টঙ্গিপাড়া গ্রামের প্রধানিয়া বাড়ির মৃত আলী আজমের দ্বিতীয় মেয়ে আকলিমার সাথে ছেলের বিয়ে হয়। ক’দিন কাউকে কিছু না বলে ছেলের বউ ঘরে রক্ষিত নগদ ৮০ হাজার টাকা, কানের ও গলার স্বর্ণালঙ্কার এবং দামি কাপড়-চোপড় নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন এবং পরবর্তীতে থানায় জিডি করা হয়েছে। ঘটনাটি মেয়ের ভাই আক্তার ও শরীফ হোসেনকে জানানো হলে তাদের বাড়িতেও আকলিমা যায় নি বলে তারা জানান। ধারণা করা হচ্ছে মেয়েটি পরকীয়ার কারণে পালিয়ে গেছে।
