
শাহরাস্তি প্রতিনিধিঃ
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশনের নেতা মোঃ রুহুল আমিন (৬৫) ইন্তেকাল করিয়াছেন (ইন্না…………..রাজেউন)।
নিহতের পরিবার সূত্রের জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশন রেজিঃ নং-বি-১৭২৪ এর কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৭৭৬ এর কোষাধ্যক্ষ, সদরঘাট- গাজীপুর রোড শ্রমিক কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন গত সোমবার রাত খিলগাঁও নিজ বাসায় ইন্তেকাল করিয়াছেন। পরিবার সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের ১ম জানাজা ঢাকা খিলগাঁও নিজ এলাকায়, ২য় জানাজা ফুলবাড়িয়া বাস টার্মিনাল ও ৩য় জানাজা শাহরাস্তি উপেজলার টামটা দক্ষিণ ইউপির আলীপুর বড় বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন টামটা (দঃ) ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম মানিক, টামটা (দঃ) ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান মজুমদার, চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির-১৮৭৮ এর সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও ঢাকা থেকে আগত শ্রমিক ফেডারশনের নেতৃবৃন্দসহ এলাকার ধর্মপ্রান মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
