
সিনিয়র করেসপন্ডেন্ট: হাইমচর বেঙ্গলিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে মোবারক (২০) নামে এক যুবক নিহত এবং চারজন রক্তাক্ত জখম হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর বাংলা বাজার সংলগ্ন হাইমচর বেঙ্গলি গ্রামের খান বাড়ি এলাকায় এই সহিংস ঘটনা ঘটে।
নিহত মোবারকের গলায় এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের করা হয়। আহতরা হলেন একই এলাকার মহিন (১৮), রাজু আহমেদ (২৫), মইন (২১) ও হামিদ(২০)।তাদেরকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কাজল জানান নিহত মোবারকের গলায় ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আমরা মৃত অবস্থায় থাকে পাই। আহত অপর চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।তারা শঙ্কামুক্ত।
নিহত মোবারক ওই এলাকার গণি গাজীর ছেলে।
আহতরা জানান,স্থানিয় সন্ত্রাসী মোহন খান ও রাজনসহ আরো কয়েকজন ধারালো অস্র নিয়ে এ হামলা করে।
খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান (হেডকোয়াটার) ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ হাসপাতালে এসে আহতদের সাথে কথা বলে
ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।
এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।
কি নিয়ে এই সহিংস ঘটনা ঘটলো তার সঠিক তথ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি। তবে ওই গ্রামের একটি বিয়ের গায়ে হলুদ অনু্ষ্ঠানকে কেন্দ্র করে দুই বাড়ির যুবকদের সাথে কথা-কাটাকাটির জের ধরে এ সহিংস ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
