রফিকুল ইসলাম বাবু, ঃ চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং দক্ষিন আলগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভিাঙ্গুলীয় গাজী বাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত ও ৭জন গুরুতর আহত হয়েছে। সোমবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিলুফা বেগম (৪৫) মারা যান। নিলুফার পিতা আঃ মতিন গাজীর পরিবারের আরো ৭জন আহতাবস্থায় চিকিৎসা নিচ্ছে। নিলুফারা ৪ভাই ২বোন। বোনদের মধ্যে সে বড়। লাশের পোস্টমর্টেম করে বাড়ীতে গিয়ে পুলিশের উপস্থিতিতে লাশ দাফনের সকল প্রস্তুতি নিয়েছে তার পরিবারের লোকজন। সন্ধায় নিলুফার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সরেজমিনে এলাকায় গিয়ে জানতে চাইলে সংঘর্ষের বিষয়ে কেউ ভয়ে মুখ খুলতে চায় না। এই জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এই দুই পরিবারে। গত ৩রা মে সংঘর্ষে আহত হলে সবাই প্রথমে হাসপাতালে ভর্তি হয় এবং হাইমচর থানা মামলা গ্রহন করে নাই। পরে ৬মে আদালতে মামলা দায়ের করেছে। এবিষয়ে নিহতের ভাই নছির গাজী বাদী হয়ে কোর্টে একটি সিআর মামলা নং-৩৪/২০১৮ দায়ে করেছে। আসামীরা হলেন- ১/জহির গাজী পিতা-ফয়েজ গাজী, ২/ নাজমুল গাজী পিতা-ফয়েজ গাজী, ৩/ ফয়েজ গাজী পিতা- মৃঃ-জামাল গাজী, ৪/ রাজ্জাক গাজী পিতা- ফয়েজ বক্স, ৫/ পিচ্চি মাসুদ পিতা-ফয়েজ বক্স, ৬/ আরিফ গাজী পিতা- নুরুল ইসলাম গাজীকে বাড়ীতে গিয়ে পাওয়া যায়নি।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাইমচর
- /
- হাইমচরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত ও ৭জন গুরুতর আহত
আরও সংবাদ
হাইমচরে ৭ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যা করে নিজের…
চাঁদপুরের হাইমচরে নিজ স্বামীর হাতে খুন হয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। রবিবার (২৩... বিস্তারিত
নিখোঁজের চার দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামের এক... বিস্তারিত
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা আটক
চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে আটক করেছে পুলিশ।... বিস্তারিত
মানবসেবায় চাঁদপুরের ফিরোজ হাসান
অসংখ্য তরুণ সমাজের নানা প্রান্তে কাজ করে যাচ্ছেন সমাজ পরিবর্তনের প্রত্যয়ে। তাদেরই একজন... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
