সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার হাজীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু, তার সভা কক্ষে সাংবাদিক সম্মেলনে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মকিমাবাদ গ্রামের মিয়া পরিবার। গত ৫ নভেম্বর শুক্রবার হারুন আল মানছুর এর বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনের মিয়া পরিবার আরো জানান, আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে হাজীগঞ্জবাসী তথা চাঁদপুর জেলাবাসীকে জানাতে চাই যে, এই ৯৪ শতাংশ জায়গার মালিক পৌরসভা নয় এবং মডেল কলেজের ও নয়। এই ৯৪ শতাংশ ভূমির একক মালিক মিয়া পরিবার তথা সর্বজন শ্রব্ধেয় মরহুম আমিন মিয়ার স্ত্রী মরহুম এয়াকুতেন্নেছা বিবি। যেই রত্মগর্ভা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন- মরহুম ডা. আব্দুল ছাত্তার মিয়া, মরহুম আব্দুল মান্নান মিয়া (প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমিন মেমোরিয়া উচ্চ বিদ্যালয়) মরহুম আব্দুর রব মিয়া (সাবেক সংসদ সদস্য), মরহুমা বেগম সালেহা খাতুন ও মরহুমা জাহানারা বেগম। এদের ওয়ারিশগনই এই সম্পত্তির বর্তমান মালিক। মেয়র সাহেব ১৯৩০ সালে ২রা ফেব্র“য়ারী সম্পদিত ৬১৮নং দলিলটির কথা উল্লেখ করেছেন। ব্যক্তি আমিন মিয়া দাতা হিসেবে, চেয়ারম্যান (প্রেসিডেন্ট) আমিন মিয়ার নিকট বিক্রয় করেছেন। অর্থাৎ দাতা আমিন মিয়া গ্রহিতা চেয়ারম্যান (প্রেসিডেন্ট) আমিন মিয়া (ইউনিয়ন বোর্ডের পক্ষে)। অথচ এই দলিলেই পরবর্তী পৃষ্ঠায় দলিল দাতা পরিস্কার ভাষায় উল্লেখ্য করেছেন যে, এই সম্পত্তি নিলাম খরিদ সূত্রে প্রকৃত মালিক দখলকার এয়াকুবেন্নেছা বিবি। এই একটি লাইন এর পরই কথিত দলিলটি অবৈধ প্রমানিত হয়। তাই অবৈধ দলিলের ভিত্তিতে সৃষ্ঠ সকল রেকর্ডও অবৈধ।
মিয়া পরিবার আরো জানান, কোন দলিল মূলে আমাদের দাবী মরহুমা এয়াকুন্নেছা বিবি ৫০ কোটি টাকা মূল্যের সাবেক ৯৪৬ নং দাগের পরিত্যক্ত পৌর ভবনটি অবৈধ ভাবে দখল করে রেখেছে। মরহুমা এয়াকুন্নেছা বিবি আন রেজিষ্ট্রার্ড একটি দেড় টাকার ষ্ট্যাম্পে লিখা দানপত্রে (যা আইনগত ভিত্তি নাই) সর্বপ্রথম শর্তে লিখা আছে ইউনিয়ন বোর্ড যতদিন থাকবে ততদিন উক্ত সম্পত্তি উক্ত বোর্ড ভোগ দখল করবে। যদিও বর্তমানে ইউনিয়ন পরিষদের পরিবর্তে পৌরসভা কার্যক্রম অন্যত্র স্থানান্তরিত হওয়ায় উক্ত সম্পত্তির মালিক এয়াকুতেন্নেছা বিবি বা তার ওয়ারিশগণ। অতঃপর ১লক্ষ পৌরবাসী প্রানের দাবী উপেক্ষা করে মেয়র সাহেব যখন পৌরসভাটি টোরাগড়ে স্থানান্তরিত করেন তখন অত্যান্ত কুটকৌশল অবলম্বন করে পৌরসভার একটি শাখা ও পৌরভবন দুই নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে রেখে দখল দারিত্ব বজায় রাখেন, যা নিত্যন্তই হাস্যকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মরহুম আমিন মিয়ার সুযোগ্য ৫ নাতি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি, হারুন আল মানছুর কাঞ্চন, রোটারী ক্লাব অব. হাজীগঞ্জ এর প্রেসিডেন্ট হাছান আল মানছুর, পিতা- মরহুম আব্দুল ছাত্তার মিয়া, মেহেদী হাছান আনছারী বাদল, হাবিবুর রসুল আনছারী চঞ্চল, পিতা- মরহুম আব্দুল মান্নান মিয়া, (প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমিন মেমোরিয়া উচ্চ বিদ্যালয়), খালেদুর রব মিঠু, পিতা- মরহুম আব্দুল রব মিয়া (সাবেক সংসদ সদস্য)। এ সময় হাজীগঞ্জে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
