১৮ দলীয় জোটের ৪র্থ দফায় অবরোধের ১ম দিন গতকাল মঙ্গলবার হাজীগঞ্জে জোটের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও পিকেটিংয়ের মধ্য দিয়ে পালিত হয়েছে। টানা ৭২ ঘন্টা অবরোধে উপজেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে জোট কর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে। এদিন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এক কথায় বলা যায়, হাজীগঞ্জে ১৮ দলীয় জোটের নেতা-কর্মী ও সমর্থকরা ৪র্থ দফায় অবরোধের ১ম দিন শান্তিপূর্ণভাবে পালন করেছে। অবরোধের ১ম দিনে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা সকাল থেমে থেমে ঝটিকা মিছিল বের করে। পরে দুপুর ১২টায় বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে কাপড়িয়াপট্টির সম্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খান, পৌর জামায়াতের আমীর মাওঃ আবুল হাসানাত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ছায়েম মিয়াজী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ খান রাছেল, শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব কবির হোসেন, বিএনপি নেতা টিপু সুলতান জমিদার, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা কাউছার আহমেদ রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম খান, সাজ্জাদ হোসেন সোহেল, মোঃ মাহ্মুদুল হাছান, মোঃ হাছান কিবরিয়া, উপজেলা মৎস্যদলের সাধারণ সম্পাদক মোঃ ইমান হোসেন, পৌর স্বেচ্ছসেবক দল নেতা শাহীন মজুমদার, মোঃ মঞ্জিল হোসেন মজুমদার, মো ইমরান হোসেন, যুবনেতা নাজমুল হাছান রাজন, এস.এ. রহিম, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ মাহ্ফুজুর রহমান রবিন, ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সোহেল, সাধারণ সম্পাদক শাহ্আলম, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা, ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন পণ্ডিত, ইকবাল, হাছান, হোসেন প্রমুখ।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে
চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার... বিস্তারিত
আগামী ২৮ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত... বিস্তারিত
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

