প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জের সিদলায় আগুনে পুড়েছে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এটি কারো নাশকতা।
রাতে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ক�টি দোকান রয়েছে। রাতে সে দোকানগুলোর মধ্যে হেলালের দোকানে যে কেউ আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় পার্শ্ববর্তী আরো ২টি দোকানের মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে
