হাজীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ দুটি খাল খনন না করায় ২ হাজার একরেরও অধিক পরিমান ইরি-বোর জমি হুমকির মুখে। উপজেলার কুচির বিল প্রকল্পের একমাত্র অবলম্বন ডাকাতিয়া নদী থেকে বলাখাল হয়ে সুবিদপুর, সিদলা, রামপুর, সৈয়দপুর, খিলপাড়া, নওহাটা, শাকছিপাড়া, বাকিলা, স্বন্না, বোরখালসহ উক্ত এলাকায় পানি সরবরাহের খালটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় ভরাট হয়ে অত্র এলাকার ইরি-বোর চাষ হুমকির মুখে রয়েছে। তাছাড়া রান্ধুনীমূড়া গ্রামের মধ্যদিয়ে বয়ে যাওয়া সোনাপুর খালটি ভরাট হয়ে যাওয়ায় খালটির এলাকার রান্ধুনীমূড়া, আড়াখাল, সোনাইমুড়ি, সেন্দ্রা, কোন্দ্রা, দেবীপুর, গোপাল খোড়, বড়কুল, সেন্দ্রা, মৈশামুড়া, মনতলাসহ উক্ত এলাকার ইরি জমির পানি সরবরাহের ক্ষেত্রে হুমকি দেখা দিয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে বহুবার স্থানীয় ও জাতীয়পত্রিকায় স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে পাস কাটিয়ে নেয়ায় কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে। খাল ২টির এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায় অনেক এলাকায় খালের দু’পাড়ের মাটি ভেঙ্গে পড়ে খাল ভরাট হয়ে রয়েছে। আবার অনেক স্থানে পলি পড়ে এবং অবৈধদখলদারদের দখলের কারণে খাল ভরাট হয়ে পানি চলাচলের বাধা হয়ে দাঁড়িয়েছে। এ গুলো জরুরি ভিত্তিতে অপসারণ অথবা খনন করে খালগুলোকে পানি চলাচলের উপযোগী করা না হলে আগামী ইরি-বোরো মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। তাই অভিজ্ঞ মহল প্রশাসনের প্রতি জরুরি ভিত্তিতে এ বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- হাজীগঞ্জে গুরুত্বপূর্ণ ২টি খাল খনন না করায় হুমকির মুখে ২ হাজার একর ইরি-বোরো জমি
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
আমি মদ খাই, আমার লাইসেন্স আছে মাদকসহ আটকের…
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল... বিস্তারিত
মাদক বিক্রেতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

