
চাঁদপুর নিউজ রিপোর্ট
জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে থানা পুলিশ।
গত রাতে মামলাটি দায়ের করেন হাজীগঞ্জ থানার এসআই শামীম আহম্মেদ।
অভিযোগ সূত্রে দেখা গেছে, ৫২ জন নামধারী ও অজ্ঞাত তিন/ চার শতাধিক বিএনপি নেতা-কর্মীকে আসামী করা হয়। এজহারে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের টোরাগড় থেকে এনায়েতপুর পর্যন্ত যানবাহন ভাংচুর, লুটতরাজ ও পুলিশকে আহত করার অভিযোগ আনা হয়।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, বিএনপি নেতা গিলা বাসারসহ ৫২ জন নামধারী ও বাকীদের অজ্ঞাত রাখা হয়েছে।
উল্লেখ্য, সোমবার বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে ৬ পুলিশ কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছে। পরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- হাজীগঞ্জে চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
আরও সংবাদ
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
আমি মদ খাই, আমার লাইসেন্স আছে মাদকসহ আটকের…
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল... বিস্তারিত
মাদক বিক্রেতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
