
প্রতিনিধি
হাজীগঞ্জে ছেলে আল আমিনের (৩০) হামলায় বাবা মোঃ ছেরাজুল হক পাটওয়ারী (৭৫) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসা নিচ্ছে। গতকাল শনিবার সকালে ঘটনাটি ঘটে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাটোয়ারী বাড়ির সেরাজুলের নিজ ঘরে। এর আগে আল আমিনের আরেকটি মামলায় এই বাবা একদিন জেল খাটেন বলে জানান সেরাজুল ও হাসাপাতালে তার পাশে থাকা পরিবারের অন্য সদস্যরা। সম্পত্তিগত বিষয় নিয়ে বাবা-ছেলের দ্বন্দ্ব চরমে উঠে বলে এলাকা সূত্রে জানা যায়।
সেরাজুলের পারিবারিক সূত্রে জানা যায়, ছেরাজুল হকের বাড়ি (৬ রুম বিশিষ্ট দালনাঘর) ও মাঠের সম্পত্তি আল আমিনকে লিখে দেয়ার জন্য সদ্য প্রবাসী আল আমিন তার বাবাকে চাপ দেয়। বাবা সেরাজুল তাতে অস্বীকৃতি জানালে আল আমিন বাবার উপর ক্ষিপ্ত হয়ে বাবার বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় বাবা একদিন জেলে থাকার পরে জামিনে চলে আসেন। এ নিয়ে এলাকায় সালিস বৈঠক হয়।
একই বিষয় নিয়ে শনিবার আল আমিন ফের বাবার উপর চড়াও হয়। এরপরেই ঘটে বাবা ছেলের অনাকাঙ্ক্ষিত ঘটনা। এদিনের হামলায় বাবা ছেরাজুল হক বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েপুরুষ ওয়ার্ডে ১২নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েবিছানায় শুয়ে ছেরাজুল হক জানান, আমার ৪ মেয়ে ও ৩ ছেলে। আমি কি করে এক ছেলেকে বাড়ি ও মাঠের সম্পত্তি লিখে দেই। আল আমিনের নামে আমার বাড়ি ও সম্পত্তি লিখে না দেয়ার কারণে সে আমার ও আমার স্ত্রী’র উপর বেশ কয়েকবার হামলা চালায়। আমার মেয়ে, ছোট ছেলে এমনকি মেয়ের জামাইদের গালমন্দ করে এবং হুমকি-ধমকি দেয়।
আল আমিনের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে মুঠোফোনে তিনি বলেন, বাবাকে মারধরের বিষয়টি অস্বীকার করেন। বাড়িতে বিল্ডিং করার কারণে আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে আছি। ওই ঋণ পরিশোধ করার জন্য আব্বাকে বলেছি। আব্বা উল্টো আমাকে ঋণের টাকা পরিশোধ করার কথা বলছে। আমার নিজের ও আগের মতো বিদেশে আয় নেই। আমি কোথা থেকে ঋণের টাকা পরিশোধ করবো। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র।
পিতার বিরুদ্ধে মামলা করার বিষয়ে তিনি বলেন, ঋণের টাকার ব্যাপারে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্বা ও ছোট ভাই আমার মাথা ফাটিয়ে দিয়েছে। সেজন্য আমি মামলা করেছি।
