চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের আল-আমিন হোটেল থেকে ১৬টি ১ হাজার টাকার জাল নোট সহ দু’জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আল-মদিনা হোটেল থেকে পিএসআই সাহিদ হোসাইন ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাদরেকে আটক করেন।
আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নাহার কান্দি গ্রামের সামছুল হক (২৫) ও হাইমচর উপজেলার বালুচর গ্রামের আবদুর রশিদ রনি (২৪) ।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৬টি জাল নোট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

