
কামরুজ্জামান টুটুল
গতকাল রোববার দুপুরে হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে জয়নব বেগম (৭০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর-লাকসাম রেল সড়কের হাজীগঞ্জ অংশের কংগাইশ নামক স্থানে। ঐ বৃদ্ধা উক্ত স্থান দিয়ে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়েন। নিহত জয়নব শাহরাস্তি উপজেলার দোপল্লা গ্রামের শেখ বাড়ির মৃত আঃ রহমান শেখের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত সড়ক ধরে জয়নব পায়ে হেঁটে যাওয়ার পথে তিনি রেল সড়কের একটি সেতুর উপর উঠে পড়েন। এ সময় পেছন দিক থেকে ডেম্যু ট্রেনটি চলে আসলে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে জয়নবের পরিবার খবর পেয়ে লাশ বাড়িতে নিয়ে যায়। জয়নব বেগমের ২টি কন্যা সন্তান রয়েছে।
