হাজীগঞ্জ ব্যুরোঃ
আমি মোসাঃ পেয়ারা বেগম, পতি মোঃ জলফুমিয়া হাল সাং- মকিমাবাদ, থানা -হাজীগঞ্জ- জেলা চাঁদপুর। দীর্ঘ্য ৫০ বছর পর অনেক কষ্ট ও চেষ্টার ফলে আমাদের সম্পত্তি উদ্ধার হচ্ছে বিধায় আমাদের সাথে আসামীদের সাথে শত্রুতা। আমি লিখিত ভাবে সংবাদ সম্মেলনে জানাচ্ছি আমি মোসাঃ পেয়ারা বেগম, পতি মোঃ জলফুমিয়া আমাদের সম্পত্তির জের ধরে গত ২২/১০/১২ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চাঁদপুরে একটি মামলা দায়ের করি। মামলা নং-২০৩/২০১২, মামলার ১নং স্বাক্ষী মোঃ জলফুমিয়া আমার স্বামী। মামলার ২, ৩ ও ১০নং স্বাক্ষী মোঃ ফারুক হোসেন,খোকন দিহিদার, ফয়েজুর রহমান উভয় পিতা-মৃত মালেক দিহীদার তারা আমার ভাই। মামলাটি আমাদের পক্ষে রায় দেয় আমরা সম্পত্তি বুঝে পেয়ে সম্পত্তিতে সুন্দর ভাবে থাকতেছি। আসামী পক্ষ আমাদের ঘুমন্ত্ম অবস্থায় ঘর জ্বালিয়ে আমাদেরকে পুড়ে ফেলবে এবং আমাদের খুন করে ফেলবে বলে হুমকি ধুমকি দিচ্ছে। আমরা কেন মামলা উঠাইয়া নিচ্ছিনা। আসামীরা অত্যান্ত্ম অত্যাচারি তাই আমরা আমাদের জীবনের নিরাপত্তা চেয়ে আইনের আশ্রয় চাই এবং আজকে সাংবাদ সম্মেলনে বিষয়টি অবহিত করলাম।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
