
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোঃ আদিল হোসেন (১৮ মাস) নামে এক শিশু
মারা গেছে। শনিবার সকালে উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামে
দিঘিরপাড় বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। সে ওই বাড়ির শাহিন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি খেলনা নিয়ে ঘরে খেলাধুলা করছিলো। পরে পরিবারের
অজান্তে শিশুটি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে
শিশুটির খেলনা বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন। এ সময় বাড়ির
বেশ কয়েকজন পুরুষ শিশুটিকে খুঁজতে পানিতে নামে তাকে পেয়ে যায়। সাথে সাথে
শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা
করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন লিটু জানান, ইউনিয়ন যুবলীগ
নেতা শাহিন সরকারের ছেলে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
এ ব্যাপারে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আবাসিক মেডিকেল অফিসার
(আরএমও) ডাঃ আহমেদ তানভীর হোসেন জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা
গেছে।
