হাজীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে সলেমান মিজি (৪২) নামে ইউপি সদস্যকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মুর্শিদুল ইসলাম এ দন্ডাদেশ দেন। সলেমান মিজি চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের ছোটসুন্দর মিজি বাড়ির মৃত রহমান মিজির ছেলে এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ জানান, সোলেমান শনিবার দিবাগত রাতে ইয়াবা সেবনের জন্য হাজীগঞ্জ বাজারে আসে। পরে বাড়িতে চলে যাওয়ার সময় রাত আনুমানিক ২টার সময় উপজেলার বাকিলা রেলক্রসিং এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে ২ পিচ ইয়াবা ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সলেমান ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন তালুকদার। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ইউপি সদস্যকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- হাজীগঞ্জে মাদকসেবী ইউপি সদস্যের কারাদন্ড
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
আমি মদ খাই, আমার লাইসেন্স আছে মাদকসহ আটকের…
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল... বিস্তারিত
মাদক বিক্রেতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

