
চাঁদপুর নিউজ রিপোর্ট
হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মাই ওয়ান টিভির ডিলারের মালিক ও পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সেলিমকে সোমবার সকাল সাড়ে ১১টায় আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, হাজীগঞ্জ থানার এসআই আবদুল মান্নান সঙ্গীয় পুলিশ পোর্স নিয়ে টোরাগড় তার বাসা থেকে মিজানুর রহমান সেলিমকে আটক করে থানায় নিয়ে আসে। তবে প্রথমে তাকে কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে কোনো কথা বলেনি পুলিশ।
তার পরিবার সূত্রে জানাযায়, বিএনপি তথা ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় মিজানুর রহমান সেলিম বিগত ১০ মামলার কোনোটাতেই এজহার ভুক্ত আসামী নন। হয়তো তাকে সন্দেহ করে আটক করা হয়। পরিবারের পক্ষ থেকে আরো দাবী করেন, বিএনপির এ আন্দোলনে সে জড়িত নয়, সে র্দীঘদিন যাবৎ হাজীগঞ্জ বাজারে সুনামের সহিত ব্যবসা করে আসছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, মিজানুর রহমান সেলিমকে আটক করা হয় রবিবার টোরাগড়ে তার নেতৃত্বে কয়েকটি যানবাহন ভাংচুর হয়। সে ঘটনায় তাকে আটক করা হয়েছে।
শিরোনাম:
সোমবার , ১ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
