চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত তিন হোটেলে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। শুক্রবার সকালে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজেস্ট্রিট আমিনুল ইসলাম। হাজীগঞ্জ বাজারের হোটেল গুলোতে অহরহ অভিযান পরিচালনা করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন হোটেল মালিক সমিতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টে ৩০ হাজার, আল-মদিনা হোটেলে ২৫ হাজার ও উলকা হোটেলে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। হাজীগঞ্জ হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম বলেন, জেলার অন্যান্য উপজেলার চেয়ে হাজীগঞ্জ বাজারের হোটেলগুলো মান-সম্মত খাবার পরিবেশন করে আসছে। অথচ এখানে বেশি বেশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা অধিক ক্ষতি-গ্রস্ত হয়ে পড়ছে। হাজীগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি আলী আজ্জম বলেন, একমাস-দুইমাস পরপর অভিযান পরিচালিত হচ্ছে। ফলে হোটেল ব্যবসায়ীরা বিমুখী হয়ে পড়ার উপক্রম দেখা দিয়েছে। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব অরুণ বলেন, যেভাবে অভিযান পরিচালিত হচ্ছে বিশুদ্ধ খাবার পরিবেশনের জন্য এটা সঠিক। তবে অতিরিক্ত জরিমানা আদায়ের বিষয়ে ব্যবসায়ীরা যেকোন মুহুর্তে ব্যবসা বন্ধ করে আন্দোলন করতে পারে। শীঘ্রই উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নির্বাহী ম্যাজেষ্ট্রিট আমিনুল ইসলাম বলেন, খাদ্যে ভেজাল ও পরিস্কার-পরিচ্ছন্নতায় ভোক্তা অধিকার আইনে তাদের জরিমানা আদায় করা হয়েছে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- হাজীগঞ্জে ৩ হোটেলে ৬০ হাজার টাকা জরিমানা
আরও সংবাদ
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
আমি মদ খাই, আমার লাইসেন্স আছে মাদকসহ আটকের…
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল... বিস্তারিত
মাদক বিক্রেতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

