হাজীগঞ্জ বাজারে ৯ দোকানে ৪১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। হাজীগঞ্জ বাজারের ফুটপাতের উপর দোকান অপসারণসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (২০০৯) মেয়াদ উত্তীর্ণ দ্রব্য, হোটেলে অপরিচ্ছন্নতার দায়ে দোকান ও হোটেলগুলোতে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আল মদিনা হোটেল, গাউছিয়া হোটেল, বন্ধন স্টোর, পারভেজ স্টোর, বলাখাল স্টোর, মরিয়ম এন্টারপ্রাইজ, মিন্টু সাহার মুদি দোকান, চিটাগাং ফুড ও সজিব স্টোর। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, সাধারণ মানুষের নাগরিক অধিকার রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- হাজীগঞ্জে ৯ দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
আমি মদ খাই, আমার লাইসেন্স আছে মাদকসহ আটকের…
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল... বিস্তারিত
মাদক বিক্রেতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
