স্টাফ রিপোর্টার ॥
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান লিটন ভূঁইয়া তার নিজ প্রতীক টেবিল ল্যাম্প মার্কায় ভোট চেয়ে মঙ্গলবার দিনব্যাপী তার নির্বাচনি এলাকায় বিভিন্ন বাড়িতে ব্যাপক গণসংযোগ করেন। এসময় নাজির পাড়া, ছৈয়াল বাড়ি, গাজী বাড়ি, দেওয়ান বাড়ি সহ এলাকার বিভিন্ন বাড়িতে গণসংযোগ করেন। গণসংযোগকালে ডা. আব্দুর রহমান, আব্দুল লতিফ ভূঁইয়া, মাহমুদ, রাছেল পাটওয়ারী, আশিক ভূঁইয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে আমার এলাকার জনগণের স্বার্থে সকল উন্নয়ন মূলক কাজের জন্য নিজেকে সবসময় নিয়োজিত রাখবো। আমি আশা করি যেহেতু আমি একজন সংবাদকর্মী পূর্ব থেকেই আমি সমাজের সকল কাজে সহযোগীতা করে থাকি। ভবিষ্যতেও তেমনি ভাবে আপনাদের সুখ দুঃখে পাশে থাকবো। এলাকাকে মাদক ও ইভটেজিং মুক্ত করবো। আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ করে দিবেন বলে আশা করছি।
শিরোনাম:
সোমবার , ৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

