শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নে ২য় শ্রেণীর ছাএীকে ধর্ষন চেষ্টার অভিযোগে ইকবাল প্রধানিয়া(৪৫) নামে এক লম্পটকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসি ধর্ষককে আটক করে গনধোলাই শেষে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের আমানুল্লাপুর গ্রামে। সন্ধায় ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয় দেওয়ান তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন।
ঘটনার বিবরনে জানাযায়, চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের আমানুল্লাপুর প্রধানিয়া বাড়ির মৃত কুট্টি প্রধানিয়ার ছেলে ২ সন্তানের জনক ইকবাল প্রধানিয়া(৪৫) প্রচন্ড নেশা আশক্ত ও নারী লোভী হওয়ায় তার স্ত্রী স্কুল শিক্ষিকা সন্তানদের নিয়ে তার কাছ থেকে চলে যায়। পরবর্তিতে বেশ কয়েকমাস যাবৎ ইকবাল বাড়িতে একা বসবাস করে ও বিভিন্ন ধরনের মাদক সেবনের সাথে নিজেকে জড়িয়ে ফেলে।আজ সকালে স্থানীয় আমানুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর এক ছাএী বাড়ি থেকে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলো। এ সময় উক্ত বখাটে মাদকাসক্ত ইকবাল ছাত্রীটিকে কৌশলে চানাচুর খাওয়ার নাম করে ডেকে তার কক্ষে নিয়ে যায় বলে স্কুল ছাত্রী জানায়। ঘরে ঢুকিয়ে স্কুল ছাত্রীর শীলতাহানীর চেষ্টাকালে ছাত্রীটির ডাক-চিৎকারের আওয়াজ শুনে বিদ্যালয়মুখি আরো কয়েকজন ছাত্র জানালা দিয়ে ডাকচিৎকার শুরু করে। এক পর্যায়ে স্থানীয় ইউপি মেম্বার ও অন্যান্য লোকজন এসে ন্যাক্কার জনক এ বিষয়টি জানতে পেরে ধর্ষককে গনধোলাই শেষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাণ মান্নাণ মালকে খবর দেয়। খবর পেয়ে চেয়ারম্যাণ মান্নান মাল ঘটনাস্থলে পৌছে ধর্ষককে পুলিশের হাতে তুলে দেয়। এবং উক্ত লম্পট ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান। এ ঘটনায় ইউনিয়নে ছড়িয়ে পড়লে উক্ত ঘটনাস্থলে এলাকার শতশত মানুষের ভীড় জমে।
এ ব্যপারে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক প্রদিপ কুমার জানায়, আমরা ঘটনাস্থলে থেকে খবর পেয়ে লম্পট ইকবালকে আটক করি। ঘটনার সাথে তার সম্পৃক্ততা সে স্বিকার করেছে।
এদিকে কল্যানপুর ইউনিয়নের চেয়ারম্যাণ মান্নান মাল জানায়, লম্পট ইকবাল মাদকাসক্ত। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এলাকাবাসী ২য় শ্রেণীর ছাত্রিকে ধর্ষন চেষ্টার অভিযোগে আটক করারা পর আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে পৌছে ইকবালকে পুলিশে শোর্পদ করি। তার দৃষ্টান্ত শাস্তির জোর দাবী জানাচ্ছি। ভবিষেৎ এধরনের ঘটনা যেনো আর কেউ ঘটাতে না পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ইকবালকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

