রফিকুল ইসলাম মিয়াজী ঃ চাঁদপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার মহামায়া এলাকা থেকে মাদক সেবনকালে একজন আটক করে ভ্রাম্যমান আদালতে অর্থ দণ্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক বাতেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মহামায়া বাজার সর্দার মার্কেটে অভিযান চালিয়ে গাজা সেবনের সময় মহামায়া টাওরখিল গ্রামের মৃত ইয়াছিন মোল্লার ছেলে আল-আমিন (৪৮) কে আটক করে। পরে তাকে ভ্রামমান আদালতে এনে ২হাজার টাকা অর্থ দণ্ড করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুর রহমান। এদিকে সোমবার সকালে ডিবি পুলিশ শাহরাস্তি এলাকায় বোগদাদ বাস থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশী করে ৩ কেজি গাজাসহ ২জন কে আটক করে। আটককৃতরা হলো: শামছুল আরিফ (২৯), আনিছুর রহমান (২৫)। গতকাল মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে শাহরাস্তি থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩, তারিখ: ১৮ সেপ্টেম্বর।
শিরোনাম:
শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
