
চাঁদপুর সংবাদদাতা :
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলায় ধর্ষণের ঘটনার পর শিশু সন্তান জন্ম নেওয়ার ৭ মাস পর ধর্ষণের অভিযোগে ফরিদগঞ্জ থানায় মামলা হয়েছে, এক দরবার শরীফের পীরের বিরুদ্ধে। মামলাটি দায়ের করেন জন্ম দেওয়া ওই শিশুটির মা দুল্লভী ওরফে জানাতুল । এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত আবু বকর সিদ্দিক ওরফে আতিক উল্ল্যা নামে ওই পীরকে আটক করেছে। এ ঘটনানিয়ে এলাকায় পীর ভক্তদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সুবিদপুর দরবার শরীফের এক পীর আবু বকর সিদ্দিক ওরফে আতিক উল্যা (৫৭) এর ঘরে একই বাড়ির এমরান মুন্সীর মেয়ে দুল্লভী ওরফে জানাতুল (১৭) ঝিয়ের কাজ করতো। গত ২০১৬ সালে ১৫ সেপ্টেম্বর জান্নাতুলকে ধর্ষণ করে। ধর্ষনের দুই মাস পরে ওই মেয়েটির পাশ্ববর্তী বড়গাও গ্রামে বিয়ে হয়। বিয়ের ৭ মাসের মাথায় তার পুত্র সন্তান জন্ম নিলে সন্তানের পিতা কে এনিয়ে প্রশ্ন উঠে। স্থানীয় ভাবে গত কয়েক মাস ধরে এনিয়ে ব্যাপক আলোচনা ও গোপন শালিশী হয়। কিন্তু কোন কুল কিনারা হয় নি। এর মধ্যে শিশুটির বয়স ৭ মাসে গড়ায় । এক পর্যায়ে বাধ্য হয়ে দুল্লভী ওরফে জানাতুল মুখ খুলে ও নিজে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ধর্ষণের ঘটনার অভিযোগ করে মামলা দায়ের করলেও পুলিশ আবু বকর সিদ্দিক আতিক উল্ল্যা নামে পীরকে আটক করে।
জানা গেছে, সুবিদপুর দরবার শরীফের দুই পীর ভাইয়ের মধ্যে আটক আবু বকর সিদ্দিক আতিক উল্ল্যা বড়। এদিকে আটককৃত পীর আবু বকর সিদ্দিক আতিক উল্ল্যা জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। হয়রানি করার জন্য এই মামলা ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলা(নং-১৮) বর্তমানে ঘটনাটি তদন্ত চলছে। #
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
