স্টাফ রিপোর্টারচাঁদপুর শহরে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের চেয়ারম্যান ঘাট এলাকার জামাল মোল্লার বাড়ির বসতঘরের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পার্শ্ববর্তী লোকজন চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত যুবকের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। যুবকের মৃতদেহ নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে। এ খবর শুনে মৃত দেহটি দেখতে শত শত নারী পুরুষ ঘটনাস্থলের চারপোশে ভিড় জমায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়ালি উল্ল্যাহ ওলি জানায়, যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। কোনো পরিচয় পাওয়া যায় নি।
