
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুরে র্দুনীতি দমন কমিশনের দায়ের করা মামলায় দুইজনকে দশ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়ার আরো দুইজনের বিরুদ্ধে র্দুনীতির সম্পৃক্ততা না পাওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে।
চাঁদপুরের স্পেশাল ট্র্যাইবুনাল-২ এর বিচারক মামুনুর রশিদ রোববার দুপুর ২টার দিকে এ রায় দেন। সাজা প্রাপ্তরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার খাদ্য গুদাম (এলএসডি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম মুন্সি ও কচুয়া বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম। তারা বর্তমানে চাঁদপুর কারাগারে বন্দি রয়েছেন। জানা যায়, গত ২০১০সালে চাঁদপুরের কচুযা এলএসডি গোডাউন থেকে ট্রাক ভর্তি করে চার পাচারের সময় হারিচাইল এলাকায় স্থানীয়রা আটক করে। পরে এ ব্যাপারে র্দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী শেষে ফৌজদারি কার্যবিধি ৪০৯ ধারায় ও দুর্নীতি দমন কমিশন ৫ এর (২) ধারায় ১০ বছর কারাদন্ড ও ১লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়। অবশ্য ওই ট্রাক ড্রাইভার ও তার সহকারীকে বেকসুর খালাস দেয় আদালত। দুর্নীতি দমন কমিশন এর পক্ষে আইনজীবী ছিলেন, অ্যাড মুরাদ হোসেন চৌধুরী।
