শাহরিয়ার খান কৌশিক॥
অপরের বিবাহিতা স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় চাঁদপুর যমুনা অয়েল কোম্পানীর সিকোরিটি জবল হোসেনকে আদালতের ওয়ারেন্ট মূলে গ্রেফতার করেছেন পুলিশ। গত বৃহস্পতিবার গভির রাতে নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল হক ও এটিএসআই সুদর্শন কুড়িঁ তাকে নতুনবাজার ম্যাচ ফ্যাক্টরী আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা যায়, চট্রগ্রাম বাঘখালির সিতাকুন্ডের মৃত মনিরুজ্জামানের ছেলে জবল হোসেন খুলনায় যমুনা অয়েল কোম্পানীতে চাকুরী করা অবস্থায় তার স্ত্রীর আপন ভাগ্নি ফেরদৌসিকে জোর করে ধর্ষন করে। সেই ঘটনায় ফেরদৌসি খুলনায় ২০১২ সালে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। পরে উভয়ের মাঝে সমঝোতা হলে জবল ফেরদৌসিকে চট্রগ্রামে চাকুরী দিবে বলে নিয়ে আসে। ঐ সময় সেলিম নামে এক যুবকের সাথে ফেরদৌসির বিয়ে হয়। কিন্তু জবল ফেরদৌসির সাথে গোপনে সম্পর্ক রেখে অবৈধ ভাবে মেলামেশা করে। এ ঘটনা সেলিম জানতে পারায় জবল ফেরদৌসিকে নিয়ে চাঁদপুরে চলে আসে। সেলিম বাদী হয়ে চট্রগ্রামে মামলা দায়ের করলে সে মামলার ওয়ারেন্ট জারি হলে চাঁদপুরের পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গতকাল আটককৃত জবল হোসেনকে আদালতে প্রেরন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। এদিকে সেলিম তার স্ত্রী ফেরদৌসিকে না পেয়ে এখন দিশেহারা। জবল হোসেনের লোকজন সেলিমকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে সে জানায়।

