স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর ষ্টীমার ঘাটে চায়ের দোকানদার যুবককে জিআরপি পুলিশ মাদক বিক্রেতা সাজিয়ে আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার পর সে অভিমান করে গলায় ফাঁশ দিয়ে আত্বহত্যার চেষ্টা করেছে। মুমূর্ষ অবস্থায় চাঁদপুর সরকারী হাসপাতালে ২য় তলায় পুরুশ বিভাগে জিবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় বড় ষ্টেশন ক্লাব রোড শ্রমিক কলোনীতে যুবক ইমাম হাওলাদার তার নিজ ঘরে মায়ের কাপড় পেচিয়ে ঘরের আড়ার সাথে আত্বহত্যার চেষ্টা করে। এ সময় তার মা মমতাজ ও স্থানীয় মহিলারা দেখতে পেয়ে তাকে আড়া থেকে ঝুলন্ত অবস্থায় কাপড় কেটে নামিয়ে আনে। পরে তাকে অঙ্গান অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। তার মা মমতাজ বেগম জানায়, ইমাম হাওলাদার ষ্টীমার ঘাটে একটি চায়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছে। দোকান মেরামতের জন্য নতুন টিন এনে রাখে। বৃহস্পতিবার ভোড় ৫ টায় সেগুলো দেখার জন্য দোকানের সামনে যাওয়ার পর জিআরপি থানার টহলরত কয়েকজন কনস্টেবল এসে তাকে মাদক বিক্রেতা বলে আটক করে জিআরপি থানায় নিয়ে আসে। বিকেল সাড়ে ৩ টায় পুলিশ ১০ হাজার টাকা রেখে তাকে ছেড়ে দেয়। ইমাম হাওলাদার ছাড়া পাওয়ার পর পরই ঘরে ঢুকে আড়ার সাথে কাপড় পেছিয়ে আত্বহত্যার চেষ্টা করে। এসময় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়।
এ ব্যপারে জিআরাপি থানার অফিসার্স ইনচার্জর হারুনুর রশীদ কাছে জানতে চাইলে তিনি বলেন, টহলরত কনস্টেবলরা তাকে সন্দেহজনক ভাবে আটক করে। পরে যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছে। টাকা লেনদেনের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

