
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গুরুতর অসুস্থ অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর রোগ মুক্তি কামনায় সোমবার (১১ সেপ্টেম্বর ) সকাল ১১টায় শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া কামনা করা হয় ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃশাহাদাৎ হোসেন ,সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান,সহকারী শিক্ষক মোঃরফিকুল ইসলাম তালুকদার,সহকারী শিক্ষক কম্পিউটার লুৎফর রহমান,সহকারী শিক্ষক (কৃষি) বিপুল ,সহকারী লাইব্রেরীয়ান রবিউল হোসেন ,খন্ডকালীন শিক্ষক মোঃমামুন হোসেন ,খন্ডকালীন শিক্ষক মসিউর রহমান ,অফিস সহকারী মোস্তফা কামাল প্রমুখ ।মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম ।মিলাদ মাহফিলে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী অংশ নেন । দোয়া অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক গুরুতর অসুস্থ অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর দ্রুত রোগ মুক্তি কামনা করা হয় ।
শিরোনাম:
রবিবার , ৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
