
স্টাফ রিপোর্টার ॥
মিয়ানমারে মুসলীম গনহত্যা বন্ধের দাবীতে ও আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সোমবার বিকাল ৩ টায় চাঁদপুর শহরের বাইতুল আমিন শ্বপথচত্বর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর সহ সারাদেশ ছিল প্রতিবাদে উত্তাল। গর্জে উঠেছিল নব্য নারী হিটলার সূচির সরকারি জান্তা ও অহিংস পরম ধর্ম শ্লোগানের আড়ালে থাকা সন্ত্রাসী বৌদ্ধদের মানবতা বিধ্বংসী বর্বর অপকর্মের বিরুদ্ধে মুক্তি, শান্তি, মানবতাবাদী ও ইসলামী জনতা। বিক্ষোভ ও মিছিল চলাকালে গগন বিদারী শ্লোগানে শ্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল। মিছিলে মিছিলে সয়লাব হয়েছিল পুরা চাঁদপুর শহর, জন¯্রােতে পুরা শহর যানজটে পরিনিত হয়েছিল। দেশের সর্বত্র মিছিলের আগে পরে হয়েছে প্রতিবাদ-সমাবেশ। সমাবেশে ও মিছিলে নেতাকর্মীদের দাবি ছিল মিয়ানমারে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করতে হবে। মিয়ানমারের উপর অবরোধ আরোপ করতে হবে। মিয়ানমারের সামরিক বাহিনী ও লেডি হিটলার সূচি’র উপর গণহত্যার
অভিযোগ আনতে হবে। সমাবেশে সংগঠনের জেলা জয়েন্ট সেক্রেটারি কে. এম ইয়াসিন রাশেদসানী পরিচালানায় সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা আলহাজ্ব হযরত মাওঃ নুরুল আমিন।
তিনি বক্তব্যে বলেন, আজ সারা বিশ্বে মুসলীমন নিধন চলছে, মিয়ানমারে যে মুসলীম নিধন
হচ্ছে তা জাহিলিয়াতেরর যুগ কে হার মানিয়েছে। মিয়ানমার সরকারের পরিচালিত এ হত্যাকান্ড গণহত্যার শামিল। মায়ানমার সরকার দুটি হেলিকপ্টার গানশিপ থেকে নিরস্ত্র ও নিরীহ রোহিঙ্গা মুসলমানদের ওপর গুলী বর্ষণ করে। তাদের নির্বিচারে হত্যা করেছে। মায়ানমারের সরকার দীর্ঘদিন থেকেই রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যাযজ্ঞ চালিয়ে আসছে। গত তিন যুগ আগে মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করে বাংলাদেশে আসতে বাধ্য করেছিল। তাদের আজ পর্যন্ত মায়ানমার সরকার দেশে ফিরিয়ে নেয়নি। সাম্প্রতিক মায়ানমার সেনাবাহিনীর হামলায় হাজার হাজার রোহিঙ্গা মুসলমান গৃহহীন হয়ে পড়েছে।
তিনি বলেন, মানবতা বিরোধী কর্মকান্ড বন্ধ করতে মায়ানমার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই। এ হত্যাযজ্ঞ বন্ধে এগিয়ে আসার জন্য তিনি জাতিসংঘ ওআইসি এবং সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও শান্তিকার্মী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। অসহায় রোহিঙ্গা মুসলীমদের বাংলাদেশে আসার জন্য বর্ডার খুলে দিতে হবে। সকল সহোযোগীতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশে থাকবে বলে তিনি জানান। মিয়ানমার মুসলীম হত্যা বন্ধ না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষীত আগামী ১৩ সেপ্টেম্বর ২০১৭ বুধবারে ঢাকা মায়ানমার দুতাবাস ঘেড়াও কর্মসূচি সফল করার জন্য চাঁদপুরবাসীকে আহবানও জানান। বাংলাদেশে অবস্থানরত অসহায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ সংগ্রহ করার আহ্বান করেন।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি জননেতা শেখ মোঃ জয়নাল আবদিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ গাজী মুহাঃ নাসির উদ্দীন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রিয়াজুর রহমান, সাধারণ সম্পাদক মুহাঃ মহসিন হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ আফসার উদ্দীন, জাতীয় শিক্ষক ফোরাম জেলা আহবায়ক অধ্যক্ষ গাজী মুহাঃ হানিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মাওঃ নুরউদ্দীন, মতলব দঃ উপজেলার সভাপতি মাওঃআনসার আহমেদ পীরসাহেব বাগিচাপুর, হাজীগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফেজ শাহাদাত প্রধান, হাইমচর উপজেলা সভাপতি গাজী মুহাঃ জহিরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা সাবেক সভাপতি মাওঃ হেলাল উদ্দীন সহ জেলা ও থানা নেতৃবৃন্দ। প্রশাসনের বাঁধায় পরে সমাবেশ করতে পারলেও মিছিল করতে পারেনি এতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।পরে সমাবেশ স্থলেই দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্তি হয়।
