
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় প্রবীন আওয়ামীলীগ নেতা সাবেক গণ পরিষদের সদস্য ও চাঁদপুর পৌরসভার দু’ বারের চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ১৭ তম মৃত্যু বার্ষিকী আজ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আব্দুল করীম পাটওয়ারী স্মৃতি সংসদের উদ্যোগে শনিবার ভোর সাড়ে ৬টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। সংগঠনের সভাপতি এডভোকেট রুহুল আমিন সরকারের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাবু অজিত কুমার, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র বর্ধন, দপ্তর সম্পাদক সুমন সরকার, সদস্য হাছান বেপারী, সালাউদ্দিন আহমেদ, সুজন চন্দ্র দত্ত, শুভঙ্কর ঘোষ, জলেখা বেগম, পান্না বেগম, লাবনী আক্তার, শ্রবনী আক্তার, মোকছেদা বেগম। শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, উক্ত সংগঠনটি প্রতি বছর এ দিনটি উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও দোয়া করে আসছে।
শিরোনাম:
রবিবার , ৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
