
শওকত আলী
চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফায় শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই কার্যক্রম চলে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান বলেন, চাঁদপুরে অনলাইন ও সরাসরি প্রায় ৫০০ আবেদন জমা পড়েছে। শুধুমাত্র অনলাইনে যারা আবেদন করেছেন তাদের মধ্যে শনিবার ৫০ জনের যাচাই-বাছাই করা হয়েছে।
এ সময় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তার ৭ সদস্যের একটি কমিটি এই যাচাই-বাছাই করেন। একে কেন্দ্র করে সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধারা ভিড় করে। আগামী ২৫ জানুয়ারি পরবর্তী যাচাই-বাছাই চলবে। তবে ভুয়া ও অমুক্তিযোদ্ধা পাওয়া গেলেও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি কেউ। এদিকে মতলব দক্ষিণেও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম চলে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
