আজ ৩ এপ্রিল মঙ্গলবার মুক্তিযুদ্ধে চাঁদপুরে প্রথম শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর দিবস। এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের জন্যে শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদ চাঁদপুর ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে : আজ সকাল সাড়ে ৭টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সম্মুখ হতে শোক র্যালি বের হয়ে ট্রাক রোডস্থ মুক্তিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শপথগ্রহণ, বিকেল ৩টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা, পুরস্কার বিতরণ ও গণসঙ্গীত পরিবেশন। দিবসটি উপলক্ষে ইতিপূর্বে উদ্যাপন পরিষদ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা সম্পন্ন করেছে।
আজকের কর্মসূচিতে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল পর্যায়ের মুক্তিকামী মানুষজনকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন শহীদ কালাম-খালেক-সুশিল-শঙ্কর স্মৃতি সংসদের সভাপতি অ্যডঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।
