চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়কের দু’পাশের ফুটপাত পুনরায় হকারদের দখলে যাওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গত ১ এপ্রিল রোববার চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ চাঁদপুরে আসেন। এ দিন প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে পুরানবাজারে এসে নামেন। সেখান থেকে সরাসরি সার্কিট হাউজ ও চাঁদপুর স্টেডিয়ামে জনসভায় আসেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ যাবত চাঁদপুর পৌর কর্তৃপক্ষ চাঁদপুর শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, সড়ক সংস্কারসহ ব্যাপক উন্নয়ন কাজ করেন। পৌর কর্তৃপক্ষের এসব কাজের প্রশংসা করেন সর্বস্তরের জনগণ। প্রধানমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের গাড়ি বহর নিরবিচ্ছিন্নভাবে চলাচল এবং সাধারণ মানুষ যাতে ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হেটে চলতে পারে সে জন্য সড়কের দু’পাশের হকারদেরকে সরিয়ে দেয়া হয়। এছাড়া শহরের কালিবাড়ি শপথ চত্বর এলাকায় রেলওয়ে ঘন্টিঘর ঘিরে হকারদের ফলের দোকান এবং চায়ের দোকানগুলো সরিয়ে দেয়া হয়। এর ফলে পুরো শহরের সৌন্দর্য বহুগুনে বেড়ে যায়। কিন্তু গত ১ এপ্রিল আওয়ামী লীগের জনসভা শেষ হলে পরপর ২ এপ্রিল থেকে শহরের ফুটপাত এবং কালিবাড়ি রেলওয়ে গুন্টিঘরের চারপাশ ঘিরে পুনরায় হকাররা দখল করে নেয়। সাধারন মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদের সুদৃষ্টি কামনা করেন এবং অবৈধ এসব হকারদেরকে স্থায়ী উচ্ছেদের দাবি জানান।
শিরোনাম:
সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর শহরের ফুটপাত পুনরায় হকারদের দখলে
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
