
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি আগামী ২০১৮ সালের ২১ আগস্ট পর্যন্ত দায়িত্বভার পালন করবেন।
২২ আগস্ট শনিবার চাঁদপুর শহরস্থ জেএম সেনগুপ্ত রোডস্থ সমবায় ভবনের দ্বিতীয় তলায় চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের কার্যালয়ে ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যগণের ব্যাপক সমর্থনে বিনা প্রতিদ্বন্ধিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।
উল্লেখ্য, নির্বাচিত সভাপতি গত কয়েক দিন আগে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক পদে মনোনীত হন। আবু নঈম পাটওয়ারী দুলাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। দ্বিতীয়বারের মতো তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় সমবায়ীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।
শিরোনাম:
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
