শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের নতুনবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুল ছাত্রকে প্রাননাশের হুমকি দেওয়ায় মডেল থানায় জিডি করা হয়েছে। রবিবার স্কুল ছাত্র তাশফিক পাটওয়ারীর দাদা আবুল হোসেন পাটওয়ারী হরিপদ সাহার ছেলে সুমন সাহার বিরুদ্ধে থানায় জিডি করে।জিডি নং ১৩৭৮ তাঃ ২৩/৭/২০১৫। জানা যায়, শহরের নতুনবাজারের হরিপদ সাহা ও ছেলে সুমন সাহার সাথে আবুল হোসেন পাটওয়ারীর হিরা জুয়েলার্সের প¦ার্সবর্তী জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আবুল হোসেন পাটওয়ারীর নাতি হাসান আলী উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্র তাশফিক পাটওয়ারীকে বাড়ী আসার পথে নাজির পাড়ায় একা পেয়ে হরিপদ সাহার ছেলে সুমন সাহা ৪/৫ জন যুবক সহ তাকে গালমন্দ করে মেরে ফেলার হুমকী দেয়। এ ঘটনায় দাদা আবুল হোসেন পাটওয়ারী চাঁদপুর মডেল থানায় সুমন সাহার বিরুদ্ধে জিডি করে।

