
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ ফরিদগঞ্জের আলোচিত শিশু রুবি হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় এএসআই মাহে আলম এবং ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করায় কনস্টেবল মুববুল হোসেনকে পুলিশ সুপার সন্মাননা প্রদান করেছেন। সোমবার সকালে পুলিশ লাইন দরবার হলে পুলিশ সুপার শামসুরনাহারের সভাপত্বিতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় এ সন্মাননা প্রদান করেন। ফরিদগঞ্জের ভাটিয়ালপুর গ্রামে ১ম শ্রেনির ছাত্রী রুবি আক্তার(৭)কে দু ধর্ষক শ্বাসরোধে হত্যা করে বস্তাবন্দি করে ফসলি জমির পাশে মাটি চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপার শামসুরনাহারের নির্দেশে ডিবির এসআই ইসমাইল খন্দকারের সাথে এএসআই এএসআই মাহে আলম গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ঘটনার ৫ ঘন্টা পর মূল আসামি ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মাদক উদ্ধারে অভিযান চালিয়ে ডিবির এসআই সিরাজুল ইসলামের সাথে কনস্টেবল মুববুল হোসেন ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তাই তাকেও পুলিশ সুপার শামসুরনাহার সন্মাননা প্রদান করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
