চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল বলেছেন , বর্তমান যুগে শিক্ষার্থীদের প্রযুক্তির ক্ষেত্রে জ্ঞান অর্জন অপরিহার্য । ইতিমধ্যে ডিজিটালের ক্ষেত্রে বাংলাদেশ গত ৫ বছরে অনেক দূর এগিয়েছে । ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে । ৪ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে । বাংলাদেশ কয়েক বছরের মধ্যে উন্নত দেশে পরিনত হবে । তিনি বলেন,দেশ গড়ার জন্য প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে । মেধার বিকাশ ঘটাতে হবে । বিষয় ভিত্তিক শিক্ষকদেরকে প্রশিক্ষনের ব্যবস্থা নেয়া হবে । আদর্শ শিক্ষক ও শিক্ষার মান উন্নয়ন ঘটাতে হবে । কোয়ালিটি শিক্ষা অর্জন করতে হবে । ভালো রেজান্ট করতে । এ কলেজ থেকে আগামীতে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পেলে তাদেরকে জেলা প্রশাসন থেকে পুরস্কৃত করা হবে । শিক্ষকদের দিয়ে টীম গঠন করে প্রত্যেক পরীক্ষার্থীকে পড়ালেখার ব্যাপারে মনিটরিং করতে হবে । তাহলেই আশা করি ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে । এ কলেজের উপস্থাপিত দাবীগুলো অচিরেই পূরন করা হবে । প্রয়োজনে আরো কোন সমস্যা থাকলে তাও সমাধান করা হবে । আজ (১৪ অক্টোবর ) বুধবার দুপুর ১টায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে জিলানী চিশতী কলেজের বার্ষিক ক্রীড়া-২০১৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ৩ জন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল এ কথাগুলো বলেন । কলেজ গভনির্ং বডির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে ও কলেজের শিক্ষানুরাগী সদস্য আবুল কালাম আজাদ ও প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদের যেীথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ও কলেজ গভনির্ং বডির সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান । তিনি তার বক্তব্যে বলেন,শিক্ষার মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে । ভালো ফলাফল অর্জন করতে । তথ্য প্রযুক্তি দিকে শিক্ষার্থীদের জোর দিতে হবে । তাহলেই ভবিষৎ প্রজন্ম এগিয়ে যেতে পারবে । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ । স্থানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ ও শাহ্তলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ । এ সময় অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আব্দুল হান্নান সবুজ,অবসরপ্রাপ্ত সংবর্ধিত সহকারী অধ্যাপক মোঃ নুরুল আলম,(অবসর )সহকারী অধ্যাপক কল্যানী মজুমদার,(অবসর) সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী অধ্যাপক আবদুস ছাত্তার,প্রভাষক আলেয়া চেীধুরী,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি গোলাম সারোয়ার কচি, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ নুরুল বাতেন গভনির্ং বডির মহিলা শিক্ষক প্রতিনিধি মোঃ নুরুর নাহার মুক্তা,,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার,হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আবদুল মান্নান,শাহমাহমুদপুর ইউনিয়ন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন,ইউনিয়ন কমিউিনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক মুন্সি,কৃষিব্যাংক কর্মকর্তা আবু নসুদ মুন্সি,বর্তমান গভনির্ং বডির অভিভাবক সদস্য আমির হোসেন খান, প্রাক্তন গভনির্ং বডির সদস্য আবুল হোসেন গাজী,গভনির্ং বডির অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান, গভনির্ং বডির অভিভাবক সদস্য জাকির হোসেন মৃধা, গভনির্ং বডির মহিলা অভিভাবক সদস্য আয়শা বেগম,সাবেক ইউপি মেম্বার মোঃ সফিক কারী,সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি,সহকারী শিক্ষক মোস্তফা চেীধূরী,ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কাসেম কারী ,অভিভাবক মোঃ জামাল কারী প্রমুখ । অনুষ্ঠানে প্রথমেই জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডলকে ক্রেষ্ট , উপহার ও ফুলেল শুভেচ্ছা জানান কলেজ গভনির্ং বডির দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী । অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মুহাম্মদ লুৎফর রহমানকে ক্রেষ্ট , উপহার ও ফুলেল শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ । এ ছাড়াও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় পক্ষ থেকেও প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয় । সবশেষে বার্ষিক ক্রীড়া-২০১৫ এর বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও ৩ জন সংবর্ধিত অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপককে উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

