
স্পোর্টস রিপোটার ॥
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ক্রিকেট লীগের ৬ষ্ঠ দিনের খেলায় জয় লাভ করেছে আবহনী ক্রীড়া চক্র। উদয়ন ক্লাবের সাথে এ জয়ের ফলে আবাহণী ক্রীড়া চক্র এগিয়ে গেল সুপার ফোরে।
শনিবারের খেলায় টসে জয় লাভ করে আবহাণী ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করার স্বিদান্ত নেন । তারা নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪১ ওভার ৩বলে সব কটি উইকেট হারিয়ে ১শ’ ৪৫ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রাকিব ৪৪, সাদ্দাম ২৯ ও আলাউদ্দিন ২১ রান করেন। উদয়ন ক্লাবের পক্ষে বল হাতে পারভেজ ১১রানে ৫টি ও খলিল ২১ রানে ৩টি উইকেট নেন।
উদয়ন ক্লাব ১শ’ ৪৬ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩৮ ওভার ৩বলে ১শ’১২ রান করে। দলের পক্ষে সুমন ২১, মেহেদী ১৮ ও সিয়াম ১৪ রান করে। আবাহনীর পক্ষে বল হাতে সাদ্দাম ১৪ রানে ৫টি ও ফাহিম ৩৫ রানে ৪টি উইকেট নেন। আবহানী ক্রীড়া চক্র ৩৩ রানে জয়লাভ করেন।
গতকালকের খেলায় অংশ নেয়া দু দুলের খেলোয়াড়রা হলেন- আবাহনী ক্রীড়া চক্রঃ-রাফসান, জে ইসলাম, সাদ্দাম, ইমরান, ফাহিম, নকিব, ইমন, আলাউদ্দিন, আলাউদ্দিন-২, রনি, রাকিব ও রুবেল।
উদয়ন ক্লাবের খেলোয়াড়রা হলেন- মেহেদী হাসান, ইকবাল হোসাইন, সুমন, মঈনুল, পারভেজ, শাওন, সালাউদ্দিন, সিয়াম, রেদওয়াদ, রণি ও খলিল।
খেলা পরিচালনা করেন আম্পায়ার ইসমাইল হোসেন ভুট্টু ও মোঃ সোলেমান। স্কোরারের দায়িত্ব পালন করেন বিশ^জিত কর রানা ও মোঃ হাসান।
