স্টাফ রিপোর্টার॥ নিষিদ্ধ কারেন্টজালে আটকানো অবস্থায় এবার বিপুল পরিমান জাটকাসহ কারেন্টজাল জব্দ করেছে চাঁদপুর শহরের পুরাণবাজার ফাঁড়ি পুলিশ।সোমবার ২৩ এপ্রিল দিবাগত রাত তিনটায় জাটকা রক্ষায় অভিযান পরিচালনার সময় সদর উপজেলার দোকানঘর এলাকার মেঘনা নদীর পাড় থেকে জাটকাসহ কারেন্টজাল ধরা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় গরীব মানুষ জাল থেকে জাটকা মাছ খুললে সেগুলো তাদেরকে দিয়ে দেয়া হয়েছে।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আঃ রশিদ জানান, এসআই জাহাঙ্গীর আলম,আবুল কালাম আজাদ,পলাশ বড়–য়া সঙ্গীয় ফোর্স গোপন সংবাদ পেয়ে ওই রাতে জাফরাবাদ,দোকানঘর,সাখুয়া খাল নদীর পাড় অভিযান চালায়। এসময় কয়েকজন জেলে বড় আকৃতির কারেন্টজাল থেকে জাটকা মাছ খোলার জন্য তাদের বাড়িতে নিয়ে যাচ্ছিল।তখন পুলিশ তাদের ধাওয়া করলে মাছসহ জাল ফেলে জেলেরা দৌড় দেয়। আমরা জাটকা সহকারে জাল জব্দ করে নিয়ে আসি। জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায় পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
