স্টাফ রিপোটার ঃ চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে চাঁদপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপ-সচিব মো: মাসুদ হোসেনকে সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল ২৪ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপ-সচিব মো: মাসুদ হোসেনকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ক্রেস্ট প্রদান করেন। এ সময় চাঁদপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মো: মাসুদ হোসেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। জানা গেছে,বিদায়ী এডিসি (রাজস্ব ) মোঃ মাসুদ হোসেন চাঁদপুরে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুরে থাকাকালীন জাতীয় জনপ্রশাসন পদক লাভ করেছেন। একজন ইনোভেশন ও স্বজ্জন অফিসার হিসেবে তার সুনাম রয়েছে। এছাড়াও চাঁদপুরে থাকাকলীন তিনি উপ-সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি দায়িত্ব পালনে সর্বদা চেষ্টা করেছেন। তিনি বর্তমানে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে বদলী হয়েছেন।
এদিকে বিদায়ী চাঁদপুরের এডিসি (রাজস্ব ) মোঃ মাসুদ হোসেন বলেন,চাঁদপুরের মানুষ খুবই ভালো। চাঁদপুরের মানুষের কাজে আমি ঋনী । চাঁদপুরে চাকুরীকালীন সময়ে অনেক সহযোগিতা পেয়েছি । বিশেষ করে প্রতিটি কাজে চাঁদপুর প্রেসক্লাব ও সাংবাদিকদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি । এ ছাড়াও তিনি দৈনিক চাঁদপুর খবর পরিবারকে ধন্যবাদ জানান ।
শিরোনাম:
রবিবার , ৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
