শাহরিয়ার খাঁন কৌশিক।। পুরার বাজার পুলিশ ফাঁড়ির এস আই জাহাঙ্গীর আলম কুমিল্লায় বদলি হওয়ায় সাধারন মানুষের মাঝে নিরব কান্না দেখা দিয়েছে।
মঙ্গলবার তিনি চাঁদপুর থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। এস আই জাহাঙ্গীর আলমের বিদায়বেলায় পুরানবাজারের শত শত মহিলা পুরুষ তার জন্য নিরব কান্না করতে দেখা যায়। তিনি সাধারন মানুষের বিপদে আপদে পাশে ছিলো সবসময়।
জাহাঙ্গীর আলম পুরানবাজার মাদক ব্যবসায়ীদের জন্য ছিলো আতঙ্ক। পুরানবাজার এক সময়ে মাদকের স্পট হিসেবে চিহ্নিত ছিলো। তিনি পুরানবাজারে যোগদান করার পরেই প্রায় হাজার খানিক মাদক বিক্রেতা আটক করতে সক্ষম হয়েছে। তার ভয়ে প্রায় শতাধীক মাদক ব্যবসায়ি পুরানবাজার থেকে পালিয়ে গেছে।
তিনি পুরানবাজার থেকে মাদক নিমূল করে যুবসমাজ রক্ষা করার চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে তার ভূমিকা ছিলো অপরিসীম।
এসআই জাহাঙ্গীর আলম ছিলো গরিবের বন্ধু। তিনি গরিবের পাশে ছিলো সবসময়।
তাই তার বিদায় বেলায় মঙ্গলবার দুপুরে ভাইভাই স্পোটিং ক্লাবের পক্ষ থেকে এসআই জাহাঙ্গীর আলমকে সর্মধনা দেওয়া হয়েছে।
শিরোনাম:
বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
