স্টাফ রিপোর্টারচাঁদপুর শহরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। জাতীয় মেধা তালিকায় ৩য় স্থানসহ মোট ১২জন কৃতিত্ব লাভ করেছে।
কলেজ সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের মধ্যে জাতীয়ভাবে মেধা যাচাইয়ে আল-আমিন কলেজের মরিয়ম আক্তার ৩য় স্থান অর্জন করেন এবং বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে এ বছর পরীক্ষায় আল-আমিন কলেজের মোট ১২জন ভর্তি হওয়ার সুযোগ পায়। কৃতকার্য শিক্ষার্থীরা হলো মরিয়ম আক্তার ঢাকা মেডিকেল কলেজ, ইব্রাহীম খলিল রংপুর মেডিকেল কলেজ, আমিনুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ, মাহমুদা আক্তার আয়েশা বগুড়া মেডিকেল কলেজ, আশিকুল ইসলাম সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাদিয়া হোসেন পূরবী যশোর মেডিকেল কলেজ, হাবিবুর রহমান হাওলাদার ময়মনসিংহ মেডিকেল কলেজ, মারিয়া রহমান কুমিল্লা মেডিকেল কলেজ, মাহবুবুর রহমান তানভীর বরিশাল মেডিকেল কলেজ, নুসরাত জাহান রংপুর মেডিকেল কলেজ, তোফায়েল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ, আসিফ পাটওয়ারী তম্ময় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকা।
আল-আমিন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আন্তরিক অভিনন্দন। এ বছর আমাদের প্রতিষ্ঠান থেকে জাতীয় মেধা তালিকায় ৩য় স্থানসহ মোট ১২জন সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় কৃতকার্যে শিক্ষার্থীদের ভবিষৎ সাফল্য কামনা করছি। শিক্ষার মান ও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
