
শওকত আলী:
চাঁদপুর শহরের গুয়াখোলায় গ্যাসের চুলার নিচে থাকা লক্ষী পুজার আতশবাজি থেকে ভয়াভহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে, বলে ফায়ার সাভিস কর্তৃপক্ষ দাবী করে অভিযোগ এনেছেন। ঘটনা টি ঘটেছে রবিবার রাত অনুমান ৯টায় গুয়াখোলা সুবল চন্দ্র দে এর বাড়িতে। আগুনের লেলিহান শিখা পার্শবর্তী ৫তলা বিশিস্ট বিল্ডিয়ে উপরে পর্যন্ত উঠে যায়। এলাকার শত-শত মানুষ বাসা বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রায় নেন। এ ঘটনায় ১০টি বসত বাড়ির আসবাব পত্র মালা মালসহ কমপক্ষে ২০ লক্ষ টাকার
ক্ষতিসাধিত হয়েছে বলে দাবী করেছেন বাড়ির মালিক সুবল চন্দ্র দে। চাঁদপুর শহরের নতুন বাজার ফায়ার সাভিসের স্টেশন অফিসার মো: আবদুল হালিম শিকদারের নেতৃত্বে ১০ সদস্র বিশিস্ট টিম ও এলাকা বাসী প্রায় ১ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়। ফায়ার সাভিসের স্টেশন অফিসার মো: আবদুল হালিম শিকদার জানান, গ্যাসের চুলার বিস্ফোরনে অগ্নিকান্ডের সূত্র পাত হয়। পুরো এলাকায় গ্যাসের আগুন ছড়িয়ে পড়ে। বৈদুৎতিক লাইন ও গ্রাস সংযোগ বন্ধ করার ফলে আগুন নিয়ন্তনে আনা সম্বব হয়েছে। তবে বড় ধরনের দুঘটনা থেকে এলাকার শত-শত বাড়ি ঘর অল্পের জন্য রক্ষা পেল।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কুমিল্লা রোডের ব্যবসায়ী দে স্টোরের মালিক সুবল বাবুর গুয়া খোলার বাসার ভাড়াটিয়া পালবাজারের কাঁচা মালের দোকানদার রবি চন্দ্রের বাসার গ্যাসের চুলার নিচে লক্ষী পুজার আতশবাজির গরম হওয়ার জন্য দিয়ে ছিল্। সে আতশবাজিতে আগুন লেগে বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে গুয়াখোলার শত-শত মানুষ বাসাবাড়ি রেখে রাস্তায় নেমে পড়ে। পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর নাছির চোকদার জানান, এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের
আপ্রান চেস্টায় পার্শ¦বর্তী পুকুর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্বব হয়েছে। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো।
