চাঁদপুরের কচুয়া উপজেলা পুর্ব সহদেবপুর ইউনিয়নের ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন- জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহার। সোমবার ১৭ আগষ্ট বিকালে জেলার এ উর্ধ্বতন কর্মকর্তারা সরজমিন পরিদর্শনে গেলে স্থানীয় শত শত জনতা জোড় হয়। উপস্থিত জনতার উদ্দেশ্যে জেলা আব্দুস সবুর মন্ডল বলেছেন- এ ধরনের ঘটনা বাংলাদেশে এই প্রথম। কোমলমতি শিক্ষার্থীদের উপর যারা এসব ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হওয়ায় আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায়। অবশ্যই অপরাধীকে আইনের কঠিন ধারায় শাস্তির ব্যবস্থা করা হবে। পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন- সন্ত্রাসীদের কোন দল নেই। দেশের প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। আর এ সন্ত্রাসীদেরকে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বা দেবে তারা যারাই হোক আইনের কাঠগড়ায় আনা হবে। উপস্থিত জনতা ও প্রশাসনিক কর্মকর্তাদের সম্মূখে বক্তব্যে ওই বিদ্যালয় পর্ষদের সভাপতি কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ কমান্ডার আব্দুল মবিন দাবী করে বলেছেন- শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার হোতা যুবলীগ নামধারী সন্ত্রাসীরা কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীনের কর্মী। তিনি আরও বলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবী করার পর, তিনি আমাকে অবগত করিয়ে ছিল। আমি নামধারী যুবলীগ কর্মী চাঁদা দাবীর হোতা মনির, লিটন ও ফারুক কে ডেকে এনে চাঁদা দাবীর বিষয়ে সতর্ক করে দেয়ার কিছুক্ষন পর ওই ভাইস চেয়ারম্যান সাবেক কচুয়া উপজেলা যুবলীগ আহবায়ক অ্যাড. হেলাল উদ্দীন মুঠো ফোনে আমাকে উল্টো শাসিয়ে বলেন-ছেলেরা কিছু টাকা চেয়েছে, তা দিয়ে দিলে তো হয়। এ পরিদর্শন ও জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান কালে আরও উপস্থিত ছিলেন-এএসপি (হাজীগঞ্জ সার্কেল) আব্দুল হানিফ, কচুয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলাম ও কচুয়া উপজেলা যুবলীগ আহবায়ক নাজমুল আলম স্বপন প্রমুখ।
উল্লেখ্য যে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষির্কী উপলক্ষে ওই নামধারী যুবলীগ কর্মীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারের নিকট চাঁদা দাবী করলে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে সহ এক সহকারী শিক্ষককে মারধর করে। এরই ফলশ্রুতিতে ১৬ আগস্ট রবিবার শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে হামলা চালিয়ে অন্তত অর্ধশত শিক্ষার্থীকে কুপিয়ে পিটিয়ে আহত করে।
শিরোনাম:
রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

