আবু সাঈদ, কচুয়া
কচুয়ার ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত ২নং আসামী ফারুককেও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১২ টার দিকে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ নিয়ে ওই ঘটনায় মোট ১১ জন আটক করা হয়।
তন্মধ্যে এমরান, শাবনুর ও নূরজাহান এ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। বাকী ৮ জন আসামীকে কোর্টে সোপর্দ করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে বলে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইবরাহিম খলিল জানান। গ্রেফতারকৃত ৮ জনের মধ্যে চাঁদাবাজ ও হামলার নেতৃত্বকারী মূল হোতা লিটন, ফারুক ও মনির গ্রেফতার হয়েছে। পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে মূল আসামীদের গ্রেফতার করতে সক্ষম হওয়ায় জনমনে সন্তোষ বিরাজ করছে। তবে বাকী আসামী ও এসব চাঁদাবাজদের মদদ দাতাদের আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করার জন্য এলাকাবাসী জোর দাবী জানাচ্ছে।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

