
শাহরাস্তি প্রতিনিধি ॥ কচুয়ার ১২নং আশ্রাফপুর ইউনিয়নে ০৩নং ওয়ার্র্ডে মথুরাপুর গ্রামে টাগুইয়া বাড়িতে তিনটি ঘর আগুনে পুঁড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানায় গত রোববার রাত সাড়ে এগার’টায় এই অগ্নি-সংযোগের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ পারভীন আক্তার জানায়- প্রতিদিনের ন্যায় সকালে রান্নার কাজ শেষ করে সংসারে কাজে ব্যস্ত থাকি। ওই দিন অগ্নিসংযোগকৃত ঘরে রান্নার কোন কাজ ছিল না। হঠাৎ রাত ১১ টায় অগ্নি-সংযোগ ঘটনা ঘটে। পাশর্^বর্তী ঘরের আবু তাহের জানায় হঠাৎ আমার গোয়াল ঘরে গরু ছোটা-ছুটি করতে থাকে। এই সময় আমি ঘর থেকে এসে দেখি পারভীনের বসত ঘরের সাথে একটি ঘরে অগ্নিসংযোগ। এই সময়ে আমি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুনের নিভানোর চেষ্টা চালায়। ততক্ষণে ছোট বড় তিনটি ঘর আগুনে পুুঁড়ে ছাই হয়ে যায়।
এই বিষয়ে পারভীন জানায়, কে বা কাহারা আমার ঘরে অগ্নিসংযোগ করে তা আমি দেখি নাই। কিছুদিন পূর্বে পাশ্ববর্তী বাড়ীর কতিপয় লোকজনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। ঐ সময় তারা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি-দুমকি প্রদর্শন করে। তবে ধারণা করছি, কেউ শত্রুতা বশতঃ এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটাতে পারে। উক্ত অগ্নিকান্ডের ঘটনায় আমার প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
